Advertisement

তামিমের সঙ্গে ‘ঝামেলা’ নিয়ে এবার মুখ খুললেন ডেভিড মালান

 

এবারের বিপিএলে তামিম ইকবালের মেজাজ হারানোর দৃশ্য যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। অ্যালেক্স হেলস ও সাব্বির আহমেদের সঙ্গে মেজাজ হারানোর পর চলমান আসরে ফরচুন বরিশাল অধিনায়ককে আরও একবার রাগান্বিত রূপে দেখা গিয়েছিল গতকালকের ম্যাচে।


চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচটিতে সতীর্থ ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই কিছুটা রাগত চাহনি দেখা গেছে তার চেহারায়। মালানকেও ওই সময় কিছু একটা বলতে শোনা যায়।

সতীর্থ বিদেশি ক্রিকেটারের সঙ্গে তামিমের এমন আচরণ নিয়ে চলছিল আলোচনা। আর এবার সেটার উত্তর দিয়েছেন তিনি নিজেই। আজ সোমবার ফেসবুকে এক স্ট্যাটাসে জানালেন, মালানের সঙ্গে কিছুই হয়নি তার। একই দিনে মালান নিজেও জানালেন তামিমের সাথে কি হয়েছিল মাঠে।

চট্টগ্রামে আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মালান বলেন, 'একদমই অসত্য। তামিম একটা কথাও বলেনি। আমি হাত তুলে বলেছিলাম সরি। তামিম পরে চলে গেল। আমি পরে বিপক্ষ দলের অন্য প্লেয়ারের সাথে কথা বলছিলাম। আমার সাথে ওর কোনো সমস্যা নেই। এরকম কোনো ইস্যু কখনো ছিল না, রাগ করে কোনো শব্দ বলিনি।'

'আসলে আউটের পরে আমি হতাশ ছিলাম। প্রতিপক্ষের একজন ক্রিকেটার আউটের পর আমার কাছে এসে কিছু মন্তব্য করলো। আমি সেটার জবাব দিয়েছি। তবে সবাই মনে করছে তামিমকে আমি কিছু বলেছি এটা পুরোপুরি মিথ্যা কথা। আপনি চাইলে পুরো দলকে জিজ্ঞেস করে দেখতে পারেন সবাই জানে।'

এদিকে, ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবাল বলছিলেন, ‘মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!’

এরপরেই তামিম নিজের মতামত জানান সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে, ‘অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।’

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল…আরও পড়ুন

  2. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  3. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  4. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  5. নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

    নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জো…আরও পড়ুন

  6. বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

    রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের…আরও পড়ুন

  7. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  8. যেভাবে কৌশলে রাশিয়া সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হচ…আরও পড়ুন

  9. All Ads Code

    Direct Link - 2 https://www.effectiveratecpm.com/mk30vzst3?key=cbd3077f9abd9df21d91cc1617162d09 Dire…আরও পড়ুন

  10. বিপিএল ২০২৫ সময় সূচি

    আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube