Advertisement

নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

 




নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ‘অনেকে এখন বলছেন সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। নির্বাচন নিজেই একটা সংস্কার। আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। নির্বাচনের জন্য সংস্কার লাগবে, আবার সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে। দুটির মধ্যে কোনো বিরোধ নেই। যাঁরা সংস্কার বোঝেন না, তাঁরাই এ কথা বলেন।’

আজ বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় গণসংলাপে’ তিনি এসব কথা বলেন। উপজেলার ফরদাবাদ ইউনিয়ন গণসংহতি আন্দোলন এই সংলাপের আয়োজন করে।

অনুষ্ঠানে জোনায়েদ সাকি বলেন, ‘জনগণের সমর্থন ছাড়া সংস্কার করা যায় না। নির্বাচনের আগে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য যে আইনি সংস্কার দরকার, সেটা নির্বাচনের আগে করতে হবে। আর সংবিধান সংস্কার নির্বাচনের পরে হবে। এ বিষয়ে ঐকমত্য তৈরি করে যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করতে হবে।’

রাজনৈতিক ফায়দা তোলার জন্য কেউ যদি রাজনৈতিক ঐকমত্য নষ্ট করতে চায়, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খারাপ হবে উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কষ্টে আছে। আহত ব্যক্তিদের সুচিকিৎসার বন্দোবস্ত সরকার এখনো করতে পারেনি, সেদিকেও সরকারকে নজর দিতে হবে।

জোনায়েদ সাকি বলেন, ‘স্থাপনা ভাঙচুর করলেই ফ্যাসিবাদ চলে যাবে না। ফ্যাসিবাদ রন্ধ্রে রন্ধ্রে আছে, চিন্তায় আছে, ব্যবস্থার মধ্যে আছে। সেগুলো বদলাতে হবে। সেগুলো বদলিয়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্যে দিয়েই ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব। গণতান্ত্রিক ব্যবস্থার জন্য প্রয়োজন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি ও জনগণের ঐক্য গড়ে তোলা।’

সরকার মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে ও রাকিব মাস্টারের সঞ্চালনায় গণসংলাপে আরও বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ, বাঞ্ছারামপুর উপজেলা গণসংহতি আন্দোলনের সংগঠক শামীম শিবলীসহ স্থানীয় নেতারা।


মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল…আরও পড়ুন

  2. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  3. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  4. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  5. বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

    রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের…আরও পড়ুন

  6. All Ads Code

    Direct Link - 2 https://www.effectiveratecpm.com/mk30vzst3?key=cbd3077f9abd9df21d91cc1617162d09 Dire…আরও পড়ুন

  7. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  8. যেভাবে কৌশলে রাশিয়া সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হচ…আরও পড়ুন

  9. বিপিএল ২০২৫ সময় সূচি

    আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube