Advertisement

উত্তরায় রেস্টুরেন্টে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট



শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ পাওয়ার পর সকাল ১০টা ৪৪ মিনিটে পৌঁছে তা নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিস কর্মীরা। উত্তরা, টঙ্গী, বারিধারা, কুর্মিটোলা, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়। বর্তমানে ঘটনাস্থলে আমাদের দশটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রাজধানীর উত্তরায় ছয়তলা একটি ভবনের নিচতলায় একটি রেস্টুরেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুনে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পুরো ভবন। আর নিচতলায় আগুন লাগার ফলে ভবনের উপরে থাকা বেশ কয়েকজন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের নিচতলায় লাভলীন রেস্টুরেন্টের গ্যাসের লাইন থেকে আগুনের ঘটনা ঘটে। ভবনের উপরে আবাসিক বাসিন্দারা রয়েছেন। তারা অনেকেই আটকা পড়েছেন।

ফায়ার সার্ভিসের দেওয়া সবশেষ খবর অনুযায়ী ৬ জনকে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুনের তীব্রতা কিছুটা কমেছে।

তবে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে পুরো ভবন। আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের টিটিএল গাড়ি নেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে, বলেও জানান তিনি।

এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায়। পরে আরো ইউনিট যোগ দেয়।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল…আরও পড়ুন

  2. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  3. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  4. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  5. নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

    নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জো…আরও পড়ুন

  6. বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

    রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের…আরও পড়ুন

  7. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  8. যেভাবে কৌশলে রাশিয়া সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হচ…আরও পড়ুন

  9. All Ads Code

    Direct Link - 2 https://www.effectiveratecpm.com/mk30vzst3?key=cbd3077f9abd9df21d91cc1617162d09 Dire…আরও পড়ুন

  10. বিপিএল ২০২৫ সময় সূচি

    আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube