Advertisement

এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা দিল আরএসএস


রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘসহ (আরএসএস) কয়েকটি সংগঠন বাংলাদেশে ‘হিন্দু নিপীড়নে’র অভিযোগ তুলে এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে। 

সম্প্রতি ত্রিপুরা রাজ্যের আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে সমাবেশ করে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এর রেশ কাটতে না কাটতেই হিন্দুত্ববাদী আরএসএসের কাছ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এল।

যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সব কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার করেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আরএসএসের। সংগঠনটির দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

জিন্দাল জানান, কর্মসূচিতে দেশের ২০০টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন। স্মারকলিপি দেবেন জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল…আরও পড়ুন

  2. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  3. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  4. নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

    নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জো…আরও পড়ুন

  5. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  6. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  7. বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

    রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের…আরও পড়ুন

  8. যেভাবে কৌশলে রাশিয়া সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হচ…আরও পড়ুন

  9. All Ads Code

    Direct Link - 2 https://www.effectiveratecpm.com/mk30vzst3?key=cbd3077f9abd9df21d91cc1617162d09 Dire…আরও পড়ুন

  10. অমর একুশে বইমেলার পর্দা উঠলো

    অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংল…আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube