Advertisement

মালবোঝাই ট্রাকসহ সেতু ভেঙে পড়ল তুরাগ নদে, বিকল্প পথে যান চলাচল

 

মালবোঝাই ট্রাকসহ বিআরটি প্রকল্পের একটি অস্থায়ী বেইলি সেতু তুরাগ নদের ওপর ভেঙে পড়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় ময়মনসিংহমুখী যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে বিকল্প পথে।

ঢাকার আব্দুল্লাহপুর ও গাজীপুরের টঙ্গীর মাঝখান দিয়ে বয়ে গেছে তুরাগ নদ। নদের ওপর দিয়ে যান চলাচলের জন্য আছে বিআরটি প্রকল্পের বিশাল উড়ালপথ ও সেতু। তার নিচেই অস্থায়ীভাবে স্থাপন করা হয়েছিল দুটি বেইলি সেতু। এর মধ্যেই একটি সেতু ভেঙে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, বেইলি সেতু দুটি ছিল পাশাপাশি। একটি ঢাকামুখী ও অন্যটি ময়মনসিংহমুখী যান চলাচলের জন্য। এর মধ্যে ময়মনসিংহমুখী সেতুটি নদের ওপর ধসে পড়েছে। ভাঙা সেতুর মাঝখানে পড়ে আছে একটি পাথরবোঝাই ট্রাক। ট্রাকের কিছু অংশ ডুবে আছে পানিতে। নদের দুই পাড়ে উৎসুক জনতার ভিড়। তবে নেই ট্রাকের চালক বা হেলপার কেউই।


স্থানীয় বাসিন্দারা বলেন, সেতু দুটি দীর্ঘদিনের পুরোনো। বিভিন্ন অংশে আগে থেকেই জোড়াতালি দেওয়া। সেতু দুটি দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, কাভার্ড ভ্যানসহ অন্যান্য যানবাহন চলাচল করত। এর মধ্যেই গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ময়মনসিংহমুখী পাথরবোঝাই একটি ট্রাকসহ সেতুটি নদে ধসে পড়ে। এতে একমুখী সড়কে যান চলাচল ব্যাহত হয়।


টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসকান্দার হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মূলত সেতুটি ছিল পুরোনো। মালবোঝাই ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে হঠাৎ সেতুটি নদে ভেঙে পড়েছে। ট্রাকটি পাথর নিয়ে ঢাকা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়েছেন। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ময়মনসিংহমুখী যানবাহনগুলোকে বাইপাস করে কামারপাড়া-মন্নুগেট সড়ক ও বিআরটির উড়ালপথ পাঠাচ্ছে। আপাতত যান চলাচলে কোনো সমস্যা নেই বলে তিনি জানান।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল…আরও পড়ুন

  2. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  3. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  4. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  5. নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

    নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জো…আরও পড়ুন

  6. বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

    রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের…আরও পড়ুন

  7. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  8. যেভাবে কৌশলে রাশিয়া সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হচ…আরও পড়ুন

  9. All Ads Code

    Direct Link - 2 https://www.effectiveratecpm.com/mk30vzst3?key=cbd3077f9abd9df21d91cc1617162d09 Dire…আরও পড়ুন

  10. বিপিএল ২০২৫ সময় সূচি

    আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube