Advertisement

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি চাওয়ার পরেই সচিবলায়ে আগুন

 



দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে দুদক আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ অগ্রাধিকারের আট প্রকল্পে শেখ হাসিনাসহ অন্যদের বিষয়ে নথি চাওয়ার পরই সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, “গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে, কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এই নথি চাওয়ার পরেই গভীর রাতে (সচিবালয়ে) এই আগুন।…এটা জনগণের মধ্যে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে।”

উচ্চ পর্যায়ের ‘নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে’ আগুনের ঘটনা তদন্তের দাবি তুলে ধরে তিনি বলেন, “কারণ গতকাল শেখ হাসিনা ও তার দোসরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ে অনেক নথি পুড়ে যাওয়া এবং সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড মানুষকে ভাবিয়ে তুলেছে। মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বৃহস্পতিবার এক আলোচনা সভায় কথা বলছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের এক দিন আগে শেখ হাসিনার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নথি চাওয়ার ঘটনার প্রসঙ্গ ধরে তিনি বলেন, “একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে। চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত। ব্যক্তিগত ভয়ের কিছু নয়, রাষ্ট্র নিয়ে আমাদের ভয়

উল্লেখ্য, বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় দশ ঘণ্টা পর সেই আগুন নেভানো সম্ভব হয়।

দশ তলা ওই ভবনেই অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ; শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ; যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে।

মতামতঃ-
ক্রমানুসারে

Advertisement

জনপ্রিয় পোস্টসমূহ

  1. নবীনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৫০জন গরীব ও অসহায় মানুষের মাঝে গরুর মাংস বিতরণ!

    ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরের ভিটিবিশাড়া গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যাতিক্রমী উদ্যেগ। পবিত্র ঈদুল…আরও পড়ুন

  2. বাঞ্ছারামপুরের বিথি রেমিটেন্স উৎসবে উপহার জিতে খুশি

    বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিট্যান্স উৎসবে লটারিতে সারা দেশের মধ্যে প্রথম হয়ে কানের দুল ও এক জোড়া হার…আরও পড়ুন

  3. কম সংস্কার চাইলে ডিসেম্বরে, বেশি চাইলে জুনের মধ্যে নির্বাচন

    অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাজনৈতিক দলগুলো ভোটের আগে কম সংস্…আরও পড়ুন

  4. নির্বাচনের জন্য সংস্কার লাগবে, সংস্কার শেষ করার জন্যও নির্বাচন লাগবে: জোনায়েদ সাকি

    নির্বাচন ও সংস্কারের মধ্যে কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জো…আরও পড়ুন

  5. আর সাংবাদিকতা করবেন না ভ্যানচালক রেজাউল

    এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন রেজাউল ইসলাম (২২)। লেখাপড়ার দৌড়ে প্রাথমিকের গণ্ডিও পার হতে …আরও পড়ুন

  6. নির্বাচন ব্যবস্থায় সংস্কার কমিশনের সুপারিশ

    আরও পড়ুন

  7. বাঞ্ছারামপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল সেবা ক্যাম্পে রোগীরা পেল উন্নত চিকিৎসা

    রোববার (১৬ ফেব্রুয়া‌রি) সকাল ১০টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর ইউনিয়নের…আরও পড়ুন

  8. যেভাবে কৌশলে রাশিয়া সেনাবাহিনীতে যুক্ত করা হচ্ছে বাংলাদেশিদের

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতারণার মাধ্যমে বাংলাদেশিদের সেনাবাহিনীতে নিয়োগের অভিযোগ উঠেছে। দাবি করা হচ…আরও পড়ুন

  9. All Ads Code

    Direct Link - 2 https://www.effectiveratecpm.com/mk30vzst3?key=cbd3077f9abd9df21d91cc1617162d09 Dire…আরও পড়ুন

  10. অমর একুশে বইমেলার পর্দা উঠলো

    অমর একুশে বইমেলা-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংল…আরও পড়ুন

বিভাগের খবর

BD POST on Facebook

BD POST on YouTube